জাতীয়

সহিংসতার প্রতিবাদে শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ

শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে হবে
শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে হবে

রাজনৈতিক কর্মসূচির নামে দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে আগামীকাল-শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ।

আগামী শনিবার একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করবে সংগঠনটি।

বৃহস্পতিবার ঢাকা রির্পোটার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে জানানো হয়, সহিংসতার বিরুদ্ধে জনসম্পৃক্ততার উদ্দেশ্যেই এ সমাবেশ করা হবে।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল অবরোধ কর্মসূচিতে গত ২৩ দিনে সহিংসতায় ৩৮ জন নিহত হয়েছেন। এরমধ্যে ১৯ জনই পেট্রোল বোমার আগুনে পুড়ে নিহত হয়েছেন। সরকারি হিসেবে এ পর্যন্ত ৭৬৯টি যানবাহন ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে। ৫ দফায় নাশকতা চালানো হয়েছে রেলে। ৪০০ বেশি মামলায় দেশব্যাপী এ কয়দিনে প্রায় ৮ হাজার জনকে আটক করা হয়েছে।

দেশব্যাপী চলমান নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ নয় উল্লেখ করে, সহিংস রাজনৈতিক কর্মসূচির জন্য বিএনপির কঠোর সমালোচনা করেন শ্রমিক-কর্মচারী-পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ সভাপতি ও নৌমন্ত্রী শাজাহান খান।

তিনি বলেন, সহিংসতা বন্ধ না করলে শিগগিরই আরও বড় কর্মসূচি দেয়া হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ