জাতীয়

সড়ক পথে শুক্রবার থেকে আনসার মোতায়েন : সেতুমন্ত্রী

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

সড়ক, রেল ও নৌপথে নিরাপদে যাত্রী পরিবহনে কঠোর নিরাপত্তা জোরদার করা হচ্ছে—জানিয়েছেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

এ জন্য সড়ক-মহাসড়কের ২১৬টি ঝুঁকিপূর্ণ পয়েন্টে ৩০ জানুয়ারি থেকে আনসার মোতায়েন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে—এ কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, অবরোধে ক্ষতিগ্রস্ত পরিবহন মালিকদের ক্ষতিপূরণ দেয়ার বিষয়েও চিন্তা করছে সরকার।

সচিবালয়ে ‘মহাসড়ক, নৌ ও রেলপথে যাত্রী এবং পণ্য পরিবহন নিরাপদ-নির্বিঘ্ন করতে’ এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।

সভার পর মন্ত্রী সাংবাদিকদের বলেন, নাশকতার বিষয়ে জনসচেতনা সৃষ্টিরও উদ্যোগ নেয়া হবে, তাতে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হবে।

সরকারি হিসেবে গত ২৩ দিনে ২০ দলীয় জোটের রাজনৈতিক কর্মসূচিতে পেট্রোল বোমা ছুড়ে ৩২৫টি যানবাহন পুড়ে ফেলেছে অবরোধ হরতাল সমর্থকরা। আর এতে ১৫ পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়ে চিকিৎসাধীন ৫৬ জন। আর ৫০০ এর বেশি যানে ভাঙচুর করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ