জাতীয়

সহিংসতা বন্ধের আহ্বান

মুক্তিযুদ্ধ জাদুঘরে সংবাদ সম্মেলনে
মুক্তিযুদ্ধ জাদুঘরে সংবাদ সম্মেলনে

অবরোধ-হরতালের নামে সহিংসতা-নাশকতা বন্ধে ২০ দলীয় জোটের প্রতি আহ্বান জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন। শুক্রবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বক্তারা।

প্রশাসনিক দমননীতির পরিবর্তে রাজনৈতিক দলগুলোর মুক্তমত প্রকাশের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতিও আহ্বান জানায় বক্তারা।

বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে করণীয় বিষয়ে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, বিএনপির ভুল সিদ্ধান্ত ও সরকারের কঠোর প্রশাসনিক পদক্ষেপের মধ্যে দেশব্যাপী হামলার সুযোগ নিচ্ছে জঙ্গিবাদী ও সন্ত্রাসীরা।

সংকট নিরসনে দ্রুতই আলোচনায় বসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করতে সপক্ষের শক্তিগুলোকে সক্রিয় হতে বলেন ঐক্য ন্যাপের সভাপতি।

এছাড়া চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শিক্ষাখাতসহ দেশের অন্যান্য খাতগুলোর ক্ষতির আশঙ্কার কথা উল্লেখ করে অবরোধ-হরতাল প্রত্যাহার করতে ২০ দলীয় জোটের প্রতিও আহ্বান জানান শিক্ষকরা।

এদিকে, একই প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে সমাবেশে অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের পক্ষ থেকে নাশকতা বন্ধে সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানানো হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ