রাজনীতির নামে মানুষ হত্যা ও সহিংসতা বন্ধের প্রতিবাদে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ। শুক্রবার বিকেলে শাহবাগের প্রজন্মচত্বরে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী।
পহেলা ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ করে ২৬ মার্চ রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার বরাবর হস্তান্তর করা হবে বলে জানান মঞ্ঝের মুখপাত্র ইমরান এইচ সরকার।
তিনি বলেন, ৫ ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্ঝের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রতিদিন সকাল ১০টা থেকে চলমান সহিংসতা বন্ধ, যুদ্ধাপরাধীর বিচার দ্রুতনিষ্পত্তিসহ জামাত শিবির নিষিদ্ধের প্রতিবাদে মঞ্ঝের অবস্থান কর্মসূচি অব্যহত থাকবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: