জাতীয়

মানুষের অধিকার রক্ষায় শক্তি প্রয়োগের পক্ষে ড. মিজান

ড. মিজানুর রহমান
ড. মিজানুর রহমান

দেশের মানুষের জানমাল ও অধিকার রক্ষায় প্রয়োজনে সরকারকে শক্তি প্রয়োগের পক্ষে মত দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে মানবাধিকার কমিশনের আয়োজিত এক পদযাত্রা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এখনই সহিংসতা বন্ধের দাবি জানিয়ে ড. মিজান বলেন, সহিংসতা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নিয়ে সরকারকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। দেশের মানুষের জানমাল ও অধিকার রক্ষার জন্য কোনো কোনো ক্ষেত্রে শক্তি প্রয়োগ অপরিহার্য হয়ে পড়ে। তবে শক্তি প্রয়োগে যেন মানবাধিকার লঙ্ঘন না হয় সে দিকেও নজর দিতে হবে।

সেইসঙ্গে আন্দোলনের নামে সংহিসতা বন্ধে বিএনপিসহ ২০ দলের প্রতিও আহ্বান জানিয়ে তিনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে হরতাল-অবরোধের কর্মসূচি প্রত্যাহার করুন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ