আগামী ৩ ফ্রেব্রুয়ারির মধ্যে খালেদা জিয়াকে গ্রেপ্তারে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ।
শনিবার দুপুরে পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে সাত সদস্যর একটি প্রতিনিধি দল এ স্মারক লিপি জমা দেন।
এ সময় কমিশনারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানের জন্য অবরোধ হরতাল আহ্বান করে এ পর্যন্ত ৪৭ জন সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে।
এ জন্য বিশ দলীয় জোটের নেত্রী খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দ্রুত গ্রেপ্তারে ব্যবস্থা নিতে পুলিশ কমিশনার বরাবর তারা এ স্মারকলিপি জমা দেন বলে জানান তিনি।
এর আগে সকালে তারা বঙ্গবন্ধু এভিনিউয়ে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: