জাতীয়

মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

অবরোধ-হরতালের নামে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলে বিএনপি-জামাতকে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীর ফার্মগেটে পানি ভবন, সিইআইজিএনস ও আইডব্লিউএম এর প্রধান কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিরোধী জোটের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে আবারো ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়নকে ব্যাহত করতেই ২০ দলীয় জোট রাজনৈতিক কর্মসূচির নামে মানুষ পুড়িয়ে মারছে।

এ সময় ২০ দলীয় জোট আন্দোলনের নামে পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে মারছে অভিযোগ করে তিনি আরো বলেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই অবরোধ-হরতাল চালিয়ে যাচ্ছে বিএনপি-জামাত জোট।

তিনি বলেন, এসএসসি পরীক্ষার সময় শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটানো ও জনগণের উপার্জনের পথ বন্ধ করতেই হরতাল-অবরোধ।

অপরাজনীতির পথ ছেড়ে বিএনপি-জামাতকে সুষ্ঠু রাজনীতির চর্চা করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী সকল অশুভ শক্তির বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

পানি উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়সহ তিনটি ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, জনগণের জানমাল ও সম্পদের ক্ষতি না করে প্রতিবছর নদী, হাওরে ড্রেজিংয়ের মাধ্যমে পানি প্রবাহ নিশ্চিত করার নির্দেশ দেন।

পরে সেখানে পানি ভবন, আইডাব্লিউএম ও সিউজিআইএস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ