আদালত নির্দেশ দিলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এরইমধ্যে বেশ কিছু নাশকতাকারীকে গ্রেপ্তার করায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে। গ্রেপ্তারকারীদের স্বীকারোক্তি নিয়ে আরো সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে।
এসএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: