ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে হরতাল-অবরোধে পেট্রোলবোমায় দগ্ধদের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৫ জন।
এনিয়ে হরতাল-অবরোধে দগ্ধ চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাড়িয়েছে ৫১ জনে। তাদের কেউই আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে, শনিবার দুপুর থেকে রোববার দুপুর পর্যন্ত পেট্রোল বোমার আগুনে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন আরো ৫ জন।
রাতে মিরপুরে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ ২ জন বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। ওই অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু হয়।
বোমায় দগ্ধদের সার্বিক অবস্থা জানাতে রোববার দুপুরে বার্ন ইউনিটে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের অবৈতনিক উপেদষ্টা সামন্ত লাল সেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: