জাতীয়

বিএনপি-জামাতকে জনগণের রুদ্ররোষে পড়তে হবে: প্রধানমন্ত্রী

 প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

আন্দোলনের নামে জঙ্গিবাদী কর্মকাণ্ড থেকে বিরত না থাকলে বিএনপি-জামাতকে জনগণের রুদ্ররোষে পড়তে হবে বলে সাবধান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

সন্ত্রাসের কাছে পরাভব মানবে না বাঙালি—মন্তব্য করে প্রধানমন্ত্রী নাশকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর কাছে আহ্বান জানান।

এসময় সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, যখনই বাংলাদেশ ঘুরে দাঁড়াতে চায় তখনই অশুভ শক্তির ছায়া পড়ে তার ওপর। বিএনপি-জামাত হিতাহিত জ্ঞানশূণ্য হয়ে কাজ করছে বলে মন্তব্য করে এ সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, পেট্রোলবোমা মেরে মানুষ মারা কোনো রাজনীতি হতে পারে না। এটি জঙ্গিবাদ। মানুষ একটু সুন্দরভাবে বাঁচতে চায়। আমরা দেশে শান্তি চাই।

শেখ হাসিনা বইমেলাকে ‘প্রাণের মেলা’ অভিহিত করে বলেন, মানুষের জীবনকে গড়ে তোলার পেছনে বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলা একাডেমি চত্বরে বই মেলার মাধ্যমে অনেক বড় সম্মেলনের সুযোগ হয়। এটি একটি ভিন্ন জগৎ বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতেই অতিথি সাহিত্যিকরা তাদের বক্তব্যে, বাংলা ভাষার প্রতি তাদের গভীর অনুরাগ তুলে ধরেন। ভূয়সী প্রশংসা করেন বাঙালীদের পাশাপাশি ভিনদেশীরাও।

এর আগে প্রধানমন্ত্রী কবি, সাহিত্যিকদের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

আজ থেকে বাঙালির প্রাণের উৎসব, অমর একুশে গ্রন্থমেলা এবং একইসঙ্গে শুরু হলো ৪ দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। ১৯৭৪ সালের পর এবারই প্রথম আন্তজার্তিক অঙ্গনের সাহিত্যিকরা মিলিত হচ্ছেন এখানে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ