জাতীয়

মেট্রোরেলের দরপত্র আহবান সড়কমন্ত্রীর

 ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

রাজধানীর যানজট কমাতে মেট্রোরেলের নির্মাণ কাজের দরপত্র আহবান করা হয়েছে বলে জানিয়েছেন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের। মূল প্রকল্পের প্যাকেজ ৮ এর দরপত্র সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় থেকে গত শুক্রবার আহবান করা হয় বলেও জানান তিনি।

রোববার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ২০ কিলোমিটার মেট্রোরেল রুটের ১৬টি স্টেশন থাকবে। মোট ৮টি প্যাকেজে ভাগ করে প্রকল্প বাস্তবায়ন হবে। চলতি বছরের মধ্যেই এর সবকটি প্যাকেজের দরপত্র আহবান ও ঠিকাদার নিয়োগও শেষ হবে বলে জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ২০১৯ সালে মেট্রোরেল চালু হবে— আর এ প্রকল্প বাস্তবায়ন হলে রাজধানী যানজটমুক্ত হবে। ৩ হাজার কোটি টাকা ব্যয়ের প্রকল্পের সিংহভাগ টাকা দেবে জাইকা বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ