বিএনপি-জামাতের ডাকা অবরোধ হরতালে প্রতি দিনের আর্থিক ক্ষতির হিসাব সরকারের কাছে না থাকলেও এ ব্যাপারে সমীক্ষা চালানো হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের প্রশ্ন উত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বিএনপি-জামাত হরতাল- অবরোধে যে ক্ষতি করছে সেটা শুধু এক দিনের নয়, পুরো দেশের ক্ষতি হচ্ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোনো দলের বিরুদ্ধে নয়, দেশের বিরুদ্ধে হরতাল দিচ্ছেন।
এছাড়া সংসদে তিনি বৈদেশিক ঋণ, প্রবাসী কল্যাণ ব্যাংক, ইসলামী ব্যাংকিং ব্যবস্থাসহ নানা বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন মুহিত।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: