রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে নেতাদের প্রতি আহবান জানিয়েছে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। নাশকতার সঙ্গে জড়িতদের শাস্তিসহ যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি জানান তিনি।
রোববার বিকেলে প্রজন্ম চত্ত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তিনি এ কথা বলেন।
এছাড়া আগামী ৭২ ঘণ্টার মধ্যে অবরোধ-হরতাল প্রত্যাহার ও এসএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন ইমরান।
এসব দাবি মানা না হলে অবস্থান কর্মসূচি, পদযাত্রাসহ বেশ কিছু কর্মসূচির ঘোষণা করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: