জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা-২০১৫ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া সাংবাদিকদের এ কথা বলেন।
মোশাররাফ হোসাইন বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে সম্প্রসারণ করা এবং বহুমুখী ব্যবহারের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠাই এ নীতিমালার লক্ষ্য। সরকারের ভিশন-২০২১ কে সামনে রেখেই নীতিমালাটি প্রণয়ন করা হয়েছে।
এতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার আওতায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে কার্যক্রম সম্পাদন করা হবে— উল্লেখ করে তিনি আরো বলেন, এ নীতিমালা প্রণয়নের মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রচেষ্টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত আরো এগিয়ে যাবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: