রাজধানীতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে হরতাল-অবরোধবিরোধী সমাবেশ চলাকালে ২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সকাল থেকে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বিএনপি জোটের হরতাল-অবরোধবিরোধী সমাবেশ করছিলেন। প্রথমে জিপিও-গোলাপ শাহ মাজার সড়ক থেকে কার্যালয়ে যাওয়ার প্রবেশ পথের মুখে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এর কিছু মিনিট পরই স্টেডিয়াম সংলগ্ন কার্যালয়ে যাওয়ার প্রবেশ পথে আরেকটি বিস্ফোরণ ঘটানো হয়।
এ সময় কার্যালয়ের সামনের রাস্তায় আওয়ামী লীগের প্রায় হাজারখানেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিস্ফোরণের পর তারা বিক্ষোভ শুরু করেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: