আগামী ৩ বছরের মধ্যে আবাসিক খাতে ৭০% গ্যাস সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। মঙ্গলবার জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিগত বিএনপি-জামাত সরকার ও বর্তমান বিরোধীদল ক্ষমতায় থাকাকালীন বিদ্যুত ও গ্যাস উৎপাদনের কোনো ব্যবস্থা করেনি। তবে বর্তমান সরকারের আমলে দেশের ৭০% এলাকায় আবাসিক খাতে জ্বালানি সরবরাহ করা হবে।
যে সব শিল্প কারখানায় অবৈধ গ্যাস সংযোগ রয়েছে তা শিগগিরই বিচ্ছিন্ন করা হবে এবং যে সব কারখানায় গ্যাসের জন্য আবেদন করা করা হয়েছিল সেসব কারখানায় দ্রুত গ্যাস সংযোগ দেয়া হবে বলেও জানান নসরুল হামিদ বিপু।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: