রাজধানীর যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় মঙ্গলবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন মারা গেছেন।
র্যাবের গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর রুম্মন মাহমুদ খান সাংবাদিকদের বলেন, রাত আড়াইটার দিকে মাতুয়াইলের কাঠেরপুল এলাকায় র্যাব টহল দেয়ার সময় টহল গাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা ছুড়ে মারেন দুই যুবক। এ সময় র্যাব সদস্যরা গাড়ি থেকে নেমে আত্মরক্ষার্থে গুলি ছোড়েন। এ সময় ওই দুই যুবক গুলিবিদ্ধ হন।
পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: