হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। বুধবার মানববন্ধনে প্রায় দুই শতাধীক শিক্ষার্থী অংশ নেয়।
পরে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যোগ দেয়।
এ সময় প্ল্যাকার্ডে হরতাল-অবরোধ তুলে নিতে বিএনপি চেয়ারপারসনের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা।
২০ দলীয় জোটের টানা অবরোধের পাশাপাশি পরীক্ষার সময় হরতাল ডাকায় বিপাকে পড়ে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। হরতাল কর্মসূচির কারণে পরীক্ষা পেছানো হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: