জাতীয়

সংসদে প্রধানমন্ত্রী

জরুরি অবস্থা জারির পরিস্থিতি হয়নি

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশে জরুরি অবস্থা জারির মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।

নাশকতায় হুকুমের আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে— উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের জামিন হবে না।

তিনি আরো বলেন, দেশব্যাপী নাশকতায় হুকুমের আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এক্ষেত্রে নতুন আইন নয় বরং চলমান আইনের যথার্থ প্রয়োগের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সরকার সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পারছে।

শেখ হাসিনা বলেন, দেশব্যাপী নাশকতাকারীরা আদালত থেকে জামিন পেয়ে যাচ্ছে, তারা বের হয়ে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে।

সন্ত্রাসীরা যাতে জামিন না পায় সেই ব্যবস্থা নিতে দায়িত্বরতদের প্রতি আহ্বানও জানান তিনি।

নাশকতায় হুকুমের আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে— এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, নতুন আইন নয় প্রচলিত আইনেই যথার্থ প্রয়োগের মাধ্যমে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নিজ নিজ এলাকায় কমিটি করে সন্ত্রাস দমনে সংসদ সদস্যদেরর এগিয়ে আসতে হবে— উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের মধ্যে যখন আস্থা, স্বস্থি ফিরে আসতে শুরু করেছে তখনই দেশব্যাপী আন্দোলনের নামে সন্ত্রাসবাদ শুরু হয়েছে। মুষ্টিমেয় এসব লোক, সন্ত্রাসীদের অর্থের যোগান কে দিচ্ছে, কোথা থেকে আসছে সরকার তা খতিয়ে দেখবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ