জাতীয়

সরকারি প্রতিষ্ঠান ডিজিটালাইজড হলে দুর্নীতি কমবে: জয়

সজিব ওয়াজেদ জয়
সজিব ওয়াজেদ জয়

সব সরকারি প্রতিষ্ঠান ডিজিটালাইজড হলে দুর্নীতি কমে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে ১৪ জন সরকারি প্রতিনিধির হাতে ট্যাব তুলে দিয়ে এসব কথা বলেন তিনি।

আগামী বছরেই ফোর জি ইন্টারনেট সেবার নিলাম ডাকা হবে— জয় বলেন, প্রযুক্তিতে বাংলাদেশ অন্য দেশগুলোর চেয়ে পিছিয়ে থাকবে না। এক্ষেত্রে বহুদূর যাবে বাংলাদেশ।

জয় বলেন, ডিজিটাল বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে এদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

মানুষের জীবনমানের উন্নয়নই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য এ কথা উল্লেখ করে জয় বলেন, দেশের প্রতিটি প্রান্তে ডিজিটাল বাংলাদেশের সুফল পৌঁছে দিতে কাজ করছে সরকার।

এর আগে টেলিকনফারেন্সের মাধ্যমে টুঙ্গিপাড়া ও পীরগঞ্জ উপজেলার কর্মকতাদের মাঝে ট্যাব বিতরণ করেন সজীব ওয়াজেদ জয়। এ প্রকল্পের আওতায় ২৫ হাজার ট্যাব বিতরণ করা হবে। উদ্বোধনী দিনে জেলা ও উপজেলা পর্যায়ে ১৮ হাজার ১৩০ টি ট্যাব দেয়া হয় সরকারি কর্মকর্তাদের।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ইনফো সরকার ফেইজ-২ প্রকল্পের আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ট্যাব বিতরণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ