শিক্ষা কার্যক্রম এবং এসএসসি পরীক্ষাকে হরতাল-অবরোধের আওতামুক্তের দাবিতে বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে মৌন মিছিল এবং মানববন্ধন করেছে কয়েক হাজার শিক্ষার্থী। রাজধানীর গুলশান, বাড্ডা, রামপুরা ও বারিধারায় এসব মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে শিক্ষক-শিক্ষার্থীরা সাদা পতাকা হাতে গুলশান ২ নম্বরের মোড় থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের দিকে যান। শিক্ষা কার্যক্রমকে নির্বিঘ্ন করার পাশাপাশি পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা বন্ধেরও আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।
এদিকে, হরতাল-অবরোধের নামে সহিংসতার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও দোকার কর্মচারি ফেডারেশন।
একই প্রতিবাদে রেলভবনের সামনে মানববন্ধন করেছে রেল মন্ত্রণালয়। সচিবালয়ের সামনে একাধিক মন্ত্রীর উপস্থিতিতে গাড়ির হর্ন ও বাঁশি বাজিয়ে প্রতিবাদ জানিয়েছে শ্রমিক-কর্মচারি-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ।