হরতাল-অবরোধের নামে নাশকতায় যোগান দেয়া অর্থের উৎস খুঁজতে গোয়েন্দা বাহিনীকে আরো তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কমিটির প্রধান ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় সভায় এ তাগিদ দেয়া হয়।
বৈঠক শেষে জঙ্গি তৎপরতা ও চলমান নাশকতার অর্থের উৎস এক— এ কথা উল্লেখ করে আমু বলেন, গোয়েন্দা বাহিনীর কাছে এ বিষয়ে পর্যাপ্ত তথ্য রয়েছে। এ মুহূর্তে নাশকতায় অর্থের যোগানদাতা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিলে সেগুলো বন্ধ হয়ে যাবে।
এসব প্রতিষ্ঠানগুলোকে পর্যবেক্ষণে রেখে যথাসময়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: