জাতীয়

হরতাল-অবরোধের প্রতিবাদে বিক্ষোভ

বিভিন্ন জায়গা থেকে ৭০ জন নেতাকর্মী গ্রেপ্তার

 বিক্ষোভ
বিক্ষোভ

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল-অবরোধের নামে বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে গুলশান-২ নম্বর গোল চত্বরে শুক্রবার বিক্ষোভ করছে পরিবহন শ্রমিকরা।

কর্মসূচিতে শরীর ও মাথায় কাফনের কাপড় নিয়ে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে নানা স্লোগান দিচ্ছেন তারা।

শ্রমিকরা জানিয়েছেন, পেট্রোলবোমা দিয়ে চালক হত্যা ও গাড়ি পোড়ানো বন্ধ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করবেন তারা।

একই দাবিতে বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে তারা।

পরে রাতে সেখান থেকে সরে গিয়ে গোলচত্বরে অবস্থান করতে থাকে তারা। এদিকে, খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ের কথা রয়েছে বিক্ষুব্ধ শ্রমিকদের।

এ পর্যন্ত অবরোধে দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপি-জামাতের ৭০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

এদিকে, ফেনীতে ৩৫টি ককটেলসহ দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

এছাড়া নাশকতায় জড়িত সন্দেহে খুলনা ও দিনাজপুরের বিভিন্ন জায়গায় থেকে ৭০ জনকে আটক করেছে পুলিশ।

গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, হরতালের কোনো প্রভাব পড়েনি রাজধানীর জনজীবনে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ