যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে তাদের সঙ্গে কোনো সংলাপ নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
শুক্রবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে সন্ত্রাস বনাম রাজনীতি শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সন্ত্রাসীদের সঙ্গে আলোচনায় বসলে তাদের সাহস আরো বেড়ে যাবে।
বিএনপি-জামাতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এখন থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: