জাতীয়

জঙ্গিবাদীদের কাছে কখনও মাথা নত নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জঙ্গিবাদীদের কাছে কখনও মাথা নত নয়— এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাদের পরাজিত করেই দেশে শান্তি প্রতিষ্ঠা করা হবে। শনিবার রাজধানীতে আন্তর্জাতিক রোটারি শান্তি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাজনীতির নামে সাধারণ মানুষকে কখনো এভাবে পুড়িয়ে মারা হয়নি বলেও জানান শেখ হাসিনা।

তিনি বলেন, যুদ্ধাপরাধী ও সম্পদ লুণ্ঠনকারীদের বাঁচাতে বিএনপি-জামাত জোট সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা একাত্তরে পাকিস্তানী হানাদার বাহিনীর কায়দায় হত্যাযজ্ঞে মেতে উঠেছে।

এ অন্যায়ের কাছে কখনও বাংলার জনগণ পরাজয় মানেনি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সন্ত্রাসী-জঙ্গিদের কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াবে সাধারণ মানুষ।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে দেশব্যাপী নাশকতায় ভয়াবহ চিত্র তুলে ধরে তিনি আরো বলেন, দেশের মানুষ পেট্রোলবোমা আতঙ্কে এক দুর্বিসহ সময় পার করছে। বিগত দিনেও বিএনপি-জামাত আন্দোলন কর্মসূচির নামে দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, মানুষ হত্যা করেছে।

মানুষের জন্যই যদি রাজনীতি হয় তাহলে সেই মানুষ হত্যা করে কী লক্ষ্য পূরণ করা যায়?— প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী।

এ সময় বাংলাদেশেও আর্থসামাজিক খাতে রোটারীর প্রশংসণীয় কাজ করে যাচ্ছে উল্লেখ করে ধনী-গরীব, ক্ষমতাবান-ক্ষমতাহীনদের মধ্যে ভেদাভেদ দূর করে বিশশান্তি প্রতিষ্ঠায় কাজ করে যেতে রোটারিয়ানদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ