সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে নয় তবে সুষ্ঠু পরিবেশ সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক সমঝোতা সম্ভব- এ মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রাইটস অর্গানাইজেশনস আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শক্তি প্রয়োগের একচেটিয়া অধিকার রাষ্ট্রের থাকলেও তা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, যা রাষ্ট্রের ভিতে আঘাত হানছে।
চলমান সংকট নিরসনে রাজনৈতিক পদক্ষেপ গ্রহণেরও আহ্বানও জানান ড. মিজানুর রহমান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: