জাতীয়

অবরোধ-হরতালের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

 মানববন্ধন
মানববন্ধন

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ ও হরতালের প্রতিবাদে ‘সবার ওপরে দেশ, দেশ বাঁচাও অর্থনীতি বাচাঁও’ শ্লোগানে সারাদেশে ব্যবসায়ী মানববন্ধন করেছে।

রোববার সকাল ১১টায় কুড়িগ্রাম চেম্বার এন্ড কমার্স ও বিভিন্ন ব্যাবসায়ী সমিতি ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে চলমান সহিংসতা বন্ধ ও অর্থনীতি সচল রাখার দাবীতে মানববন্ধনে অংশ নেয়।

এদিকে, ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে দোকান খুলতে পারেন সেজন্য হরতাল-অবরোধ ও নাশকতা বন্ধের দাবি জানিয়েছেন ফরচুন শপিং মল দোকান মালিক সমিতি।

দুপুরে রাজধানীর মৌচাক সংলগ্ন ফরচুন শপিং কমপ্লেক্সের সামনে মানববন্ধন করে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। এ মানববন্ধনে শপিং কমপ্লেক্সের দোকান মালিক ও কর্মচারীরা অংশ নেন। তারা প্রত্যেকে জাতীয় পতাকা হাতে নিয়ে হরতাল-অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানান। সারাদেশে নাশকতা বন্ধেরও দাবি জানান তারা।

এছাড়াও খুলনা ব্যবসায়ীরাও নগরীর ডাকবাংলার মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে।

এদিকে, দিনাজপুর, চুয়াডাঙ্গা, শেরপুর, সিরাজগঞ্জ ও গাজীপুরসহ সারাদেশে নাশকতা ও সহিংতার ঘটনায় পতাকা মিছিল করে মানববন্ধন করেছে সকল ব্যবাসয়ীরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ