সুপ্রিম কোর্ট এলাকার নিরাপত্তা বাড়ানোর বিষয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার বিকেলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সহিংসতা বন্ধে বিদ্যমান আইনে ব্যবস্থা নেয়া হবে, এজন্য নতুন কোন আইনের প্রয়োজন নেই। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যা যা করা দরকার আইনশৃঙ্খলা বাহিনী তাই করবে বলে জানান তিনি।
এর আগে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত করেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: