পেট্রোলবোমা মেরে যারা মানুষ পুড়িয়ে মারছে রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে এসব অপশক্তিকে রুখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির প্রতীকী অনশন কর্মসূচিতে একথা বলেন তিনি।
ড. মিজান বলেন, অবরোধ -হরতালের মানে ১৫ লাখ এসএসসি পরীক্ষার্থীর শিক্ষা জীবন ধ্বংস করছে তারা।
ড. মিজান আরো বলেন, দরিদ্র মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যারা ধ্বংসাত্মক কাজ চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের কঠোর পদক্ষেপ নিয়ে নাশকতা মোকাবেলা করতে হবে।
এছাড়া সম্ভাব্য দ্রুত সময়ে এ নাশকতা বন্ধের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন হরতাল অবরোধ প্রত্যাখ্যান করে স্বাভাবিকভাবে ক্লাস ও পরীক্ষা অব্যাহত রাখার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
মানুষ হত্যা করে মানবতাবিরোধী অপরাধ করছেন খালেদা জিয়া— এ কথা উল্লেখ করে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যালে তার বিচারের দাবি জানান তিনি।