সরকারি-বেসরকারি ২৬ জন কর্মকর্তা-কর্মচারীর মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। সোমবার বিকেলে এ বিষয়ে আদেশ জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রী বলেন, ২৬ জন সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীর মুক্তিযোদ্ধা সনদ আগেই বাতিল করা হয়।
মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল হওয়া ব্যক্তিরা হলেন: নেত্রকোণার পূর্বধলা দেবহাটা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজ আলী, অগ্রণী ব্যাংক লিমিটেডের নওগাঁ বোয়ালিয়া শাখার এফএএলডিএ মো. খালেদুর রহমান, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার সহকারি শিক্ষক মো. ইদ্রিস আলী, ঢাকার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের সহকারি রাজস্ব কর্মকর্তা মো. আব্দুস সামাদ, পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের যুগ্ম-প্রধান শামীমা আখতার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ডিইও মো. এনামুল হক, কিশোরগঞ্জ ভৈরবের উপ-সহকারি কৃষি কর্মকর্তা (এসএএও) জসিম উদ্দিন, বান্দরবান জেলা সমাজসেবা অফিসের হিসাবরক্ষক মো. মাসুদ আহমেদ, যশোর চৌগাছার ইন্দ্রপুরের মো. মজহারুল হক, ব্রাহ্মণবাড়ীয়ার কসবার সৈয়দাবাদের মো. কামরুল ইসলাম।
আরো হলেন: ব্রাহ্মণবাড়ীয়া নবীনগর কালঘড়ার মো. কাঞ্চন মিয়া, মানিকগঞ্জ সিঙ্গাইর চর আটিপাড়ার মো. শাহজাহান আলম আবদুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ (অধ্যাপক, প্রাণিবিদ্যা) মো. রহমত আলী বিশ্বাস, জনতা ব্যাংক লিমিটেডের সাপোর্ট স্টাফ (ক্যাটাগরি-২) মো. হাসমতুল্যা, নওগাঁর ধামইরহাটের চকদুর মো. নুরুল ইসলাম, কুড়িগ্রাম উলিপুরের খামারের মো. সাইফুর ইসলাম, নারায়ণগঞ্জ সওজের সড়ক উপবিভাগ-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী (চ.দা.) দিলীপ কুমার দাস, সাধারণ প্রশাসন শাখার সহকারি মো. এনামুল হক খান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এমএলএসএস মো. আবদুল হান্নান শেখ, পাউবোর শাহাবাজপুর গ্যাস ফিল্ড রক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল মতিন, বাপাউবো সার্কেল-৩ এর নির্বাহী প্রকৌশলী (নকশা) এ কে এম নুরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইব্রাহীম মিয়া, ঝিনাইদহের শৈলকূপার জালশুকা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকার শিক্ষক মো. আ. বারী খান, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (সিডিসি) ডা. মো. ফজলুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজ সহযোগি অধ্যাপক (গণিত) মো. কামাল উদ্দিন ও সোনালী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইফতেখার উদ্দিন।