যারা মানুষ পুড়িয়ে মারে, বইয়ের গাড়িতে আগুন দেয়া কোনো আন্দোলন নয়—বিএনপির অবরোধ এবং তাতে নাশকতাকে ‘মানবসৃষ্ট দুর্যোগ’ অভিহিত করে তা কাটিয়ে ওঠতে পারার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'মানুষ পুড়িয়ে মারা, বইয়ের গাড়িতে আগুন দেয়া কোনো আন্দোলন নয়। এমন অমানবিক কাজ কোনো মানুষ করতে পারে এটা ভাবতেই কষ্ট হয়। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। প্রাকৃতিক দুর্যোগের মতো এ দেশকে মাঝেমধ্যে মানুষের সৃষ্ট কিছু দুর্যোগও মোকাবেলা করতে হয়। গত এক মাস ধরে আমাদেরকে কিছু মানুষের দ্বারা সৃষ্ট দুর্যোগ মোকাবেলা করতে হচ্ছে। ইনশাল্লাহ এ দুর্যোগ আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব‘’
‘বাংলাদেশের ভৌগলিক অবস্থা এমন এখানে প্রাকৃতিক দুর্যোগও যেমন মোকাবেলা করতে হয়, তেমনি মনুষ্যসৃষ্ট দুর্যোগও মোকাবেলা করতে হয় বলে জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, কারো আমি গিবত গাইতে চাই না, কারো কথা বলতে চাই না— যারা দেশের উন্নয়ন চোখে দেখেন না, চোখ থাকতেও যারা অন্ধ, যারা দেশকে উন্নয়নের পথ থেকে তুলে অন্ধকারে ঠেলে দিতে চান, দেশবাসী তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন।
আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা কোনো আন্দোলন হতে পারে না— এমন অমানবিক কাজ কোনো মানুষ করতে পারে, তা বিশ্বাস হয় না। যারা এমন করছে, তারা দেশের শত্রু, মানবতার শত্রু বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী
বিজ্ঞান প্রযুক্তির জ্ঞান নিয়ে ভবিষ্যত প্রজন্ম দেশকে আরও সমৃদ্ধ করবে আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ২০২১ সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। ২০৪১ সালে হবে দক্ষিণ এশিয়ার অন্যতম উন্নত দেশ।
২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠাকে সরকারের অঙ্গীকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, 'নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে সক্ষম করে তুলতে কাছ করছে সরকার। ধনী-গরিব, শিক্ষিত-অশিক্ষিত নির্বিশেষে প্রযুক্তি বিভেদমুক্ত দেশ গড়ে তোলা হবে।'
প্রধানমন্ত্রী বলেন, 'ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা; এটি আর এখন স্বপ্ন নয়। দেশের প্রত্যন্ত অঞ্চলে এখন ইন্টারনেটের ব্যবহার ছড়িয়ে পড়েছে । জমিতে ফসল ফলাতে সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারছেন কৃষক।'
মেলায় ২৫টি দেশের ৮৫ জন বিদেশি বক্তা ২৪টি সেমিনার, নয়টি কনফারেন্স এবং ১১টি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেবেন।
উদ্বোধন অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও অনুষ্ঠানে ছিলেন।
তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরতে চার দিনের এই মেলা আয়োজন করা হয়েছে।