অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধদের জন্য ১০ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার দুপুর ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে অবরোধে পেট্রোল বোমায় দগ্ধের চিকিৎসার সবশেষ অবস্থা জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দ্বীন মো. নুরুল হক।
তিনি বলেন, সেই সঙ্গে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে শিগগিরই আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হবে।
বোমায় দগ্ধদের চিকিৎসায় ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে চাপ কমাতে মুগদা ও কর্মিটোলা হাসপাতালে মঙ্গলবার থেকে চিকিৎসক নিয়োগের কথাও জানান তিনি।
বর্তমানে বোমায় দগ্ধের মধ্যে আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন ৬ জন। যারদের কেউই আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: