জাতীয়

সংলাপের বিষয়ে সুশীল সমাজের আহ্বান অগ্রহণযোগ্য: বাণিজ্যমন্ত্রী

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

নাগরিক সমাজের সংলাপের প্রস্তাব অবাস্তব ও অগ্রহনযোগ্য বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নাশকতা ও সহিংস তৎপরতাকে আড়াল করার জন্য একটি গণতান্ত্রিক দলকে সন্ত্রাসীদের সঙ্গে একই কাতারে দাঁড় করানোর চেষ্টা করছে নাগরিক সমাজ। বিএনপি-জামাতকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করে তাদের সঙ্গে কোনো সংলাপ বা আলোচনা হবে না।

পেট্রোলবোমা দিয়ে নিরীহ মানুষ হত্যাকারীদের সঙ্গে সংলাপ হতে পারে না— এ কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, যারা মাকে সন্তানহারা করছে, সন্তানকে মা-হারা করছে, পেট্রোলবোমা দিয়ে নিরীহ মানুষকে পোড়াচ্ছে, তাদের সঙ্গে সংলাপের প্রশ্নই আসে না।

রাজনৈতিক পরিস্থিতির সমাধান কিভাবে হবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। সন্ত্রাসের সঙ্গে আপোস করলে, সে দেশ টেকেনা।

এ সময় সুশীল সমাজের নানা কর্মকাণ্ডেরও সমালোচনা করেন তোফায়েল আহমেদ।

উল্লেখ্য, বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে সোমবার নাগরিক সমাজের পক্ষে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা স্বাক্ষরিত ৩টি পৃথক চিঠি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের বরাবর পাঠানো হয়।

আর রাষ্ট্রপতির কাছে লেখা চিঠিতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে সংলাপের শুভ উদ্যোগ গ্রহনে অনুরোধ জানানো হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ