সারাদেশে উচ্চমাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত ১৭ লাখ ৩ হাজার দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় এনেছে সরকার।
সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৫১৩ কোটি টাকার এ প্রকল্প বিজ্ঞান ও অন্যান্য বিভাগ এ দুই ক্যাটাগরিতে উপবৃত্তি হিসেবে শিক্ষার্থীদের দেয়া হবে।
বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী মাসিক বৃত্তি হিসেবে ১৭৫ টাকা ও টিউশন ফি বাবদ ৫০ টাকা পাবে। সেইসঙ্গে বই কেনা ও পরীক্ষা ফি বাবদ পাবে এককালীন ১ হাজার ৬০০ টাকা আর অন্যান্য বিভাগের একজন শিক্ষার্থী মাসে ১২৫ টাকা ও ৫০ টাকা টিউশন ফি পাবে। এছাড়াও বই কেনা ও পরীক্ষা ফি বাবদ এককালীন পাবে ১ হাজার ২০০ টাকা।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পসহ ১ হাজার ৩৪৭ কোটি টাকার মোট ৬টি প্রকল্প অনুমোদন অনুমোদন দেয়া হয়।
পরে পরিকল্পনামন্ত্রী আহম মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, প্রকল্পগুলোর মধ্যে একটি সংশোধিত ও ৫টি নতুন।