সাগর-রুনির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। বুধবার সকালে বনানীতে মাছরাঙ্গা টেলিভিশনের অফিসের সামনে মানববন্ধন করেন সাগর সারোয়ারের সহকর্মীরা।
এ সময় খুনীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
একই দাবিতে ঢাকা রিপোটার্স ইউনিটিতে মানববন্ধন ও সমাবেশ করেন সাংবাদিক নেতারা।
এদিকে, বাবা-মা হত্যার বিচারের দাবিতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমানের কাছে স্মারকলিপি দিয়েছে সাগর-রুনির একমাত্র সন্তান মেঘ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: