দিনাজপুরের পার্বতীপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর হামলার ঘটনায় প্রশাসনের পরোক্ষ হাত ছিল বলে মন্তব্য করেছেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ওই হামলার সরেজমিন প্রতিবেদনের ওপর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এ সময় ভূমি কমিশন আইন বাস্তবায়ন না করলে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর সঙ্গে বাঙালিদের সহিংসতা কমবে না বলে মন্তব্য করেন পঙ্কজ ভট্টাচার্য।
বিচারহীনতা র্দুবৃত্তদের প্রণোদনা দেয়— উল্লেখ করে পার্বর্তীপুরে ক্ষুদ্র জাতি গোষ্ঠির উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, সহিংসকারীদের কোনো বিচার না হওয়ায় বারবার এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে। আদিবাসীদের বাঁচাতে হলে সরকার এবং গণতন্ত্রকে বাঁচাতে হবে বলেও মনে করেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: