দুর্যোগ মোকাবেলা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন ইন্টার পার্লামেন্টারিয়ান ইউনিয়ন-আইপিইউর প্রতিনিধিরা বলে জানিয়েছেন আইপিইউ'র প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী।
মঙ্গলবার জাতিসংঘ সদরদপ্তরে ২০১৫ পরবর্তী উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন দেশের নির্বাচিত সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের ভূমিকা নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ প্রশংসা করা হয়।
মডারেটরের দায়িত্ব পালনের সময় আইপিইউ'র প্রেসিডেন্ট বলেন, ২০১৫ পরবর্তী উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের তদারকিতে সংসদ সদস্যদের সম্পৃক্ততা নিশ্চিত করা সম্ভব হলে জনগণের উন্নয়ন ত্বরান্তিত হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: