বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর কথা হয়।
জানা গেছে, প্রথমে নরেন্দ্র মোদীর পিএস-টু প্রধানমন্ত্রীর একজন এডিসিকে ফোন করেন। পরে দুই প্রধানমন্ত্রী কথা বলেন।
এছাড়াও বিশ্বকাপে অংশ নেয়া সার্কভুক্ত ৪টি দেশের সরকার প্রধানদেরও টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী।
এর আগে অবশ্য নরেন্দ্র মোদী টুইট করেও তার নিজের দেশ ভারত ছাড়াও বাংলাদেশসহ কয়েকটি দেশের খেলোয়াড়দের ক্রিকেট বিশ্বকাপে সাফল্য কামনা করেন ও অভিনন্দন জানান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: