জাতীয়

রাজনৈতিক সমস্যা সমাধানে সনদ প্রণয়ন-স্বাক্ষরের আহ্বান

সুশীল সমাজের প্রতিনিধিরা
সুশীল সমাজের প্রতিনিধিরা

স্থায়ীভাবে রাজনৈতিক সমস্যা সমাধানে ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ প্রণয়ন ও স্বাক্ষরের আহ্বান জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। শনিবার সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচির থেকে তারা এ আহ্বান জানান।

চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের কোনো বিকল্প নেই উল্লেখ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে সংলাপ আয়োজনে উদ্যোগ নেয়ারও দাবি জানানো হয়।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) নির্বাহী সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘সরকার ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করবো এবং রাষ্ট্রপতিকে অনুরোধ করবো তিনি যেনো সংলাপের অয়োজন করে এ রাজনৈতিক সমস্যাকে রাজনৈতিকভাবে সমাধান করনে।’

সংগঠনের নির্বাহী সদস্য হামিদা হোসেন বলেন, ‘রাজনীতিবীদরা যেটা করছেন এটা কোনো গণতান্ত্রীক ব্যবহার নয়। আমরা শান্তিতে থাকতে চাচ্ছি, শন্তি দেখতে চাচ্ছি।’

বিদেশিদের হস্তক্ষেপ কাম্য নয় উল্লেখ করে পরিস্থির ক্রমাগতই রাজনীতিবিদদের নাগালের বাইরে চলে যাচ্ছে। তাই এ সমস্যা সমাধানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা।

সাবেক নির্বাচন কমিশনার শাখাওয়াত হোসেন বলেন, ‘এ ধরনের সন্ত্রাস পরিহার করে যে রাজনৈতিকক কর্মকাণ্ড রয়েছে সেগুলো যেনো রাজনৈতিকভাবে পরিচালিত হয়। এ আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে দেশ গভীর অন্ধকারে চলে যাবে।’

সংগঠনের সহ-সম্পাদক মো. জাহাঙ্গীর বলেন, ‘সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসুন, এটা রানৈতিক সংকট তাই এটাকে রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। এর কোনো বিকল্প নেই।’

স্থায়ীভাবে রাজনৈতিক সমস্যা সমাধানে ঐক্যমতের ভিত্তিতে একটি জাতীয় সনদ প্রণয়ন ও স্বাক্ষরের আহ্বানও জানিয়েছেন সুজন সভাপতি এম হাফিজউদ্দিন।

তিনি বলেন, ‘এটি জাতীয় সনদ দরকার, ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সনদ প্রনয়ন করা দরকার। সবাই মিলে এটাকে কার্যকর করতে হবে।’

এদিকে, গণস্বাক্ষর অভিযানে ব্রতি, নাগরিক উদ্যোগ, বাপা, মহিলা পরিষদ, ডেমোক্রেসী ওয়াচ, নারী প্রগতি সংস্থা, নিজেরা করি, প্রিপ ট্রাস্ট, কমিউনিস্ট পার্টি এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন মানববন্ধনে যোগদান করে একাত্মতা প্রকাশ করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ