জাতীয়

অচিরেই দেশের অচলাবস্থা নিরসন হবে: তোফায়েল

তোফায়েল
তোফায়েল

দেশের অগ্রযাত্রা কোনো শক্তিই বাধা দিয়ে থামাতে পারবে না— এ কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, দেশজুড়ে চলা সহিংসতামূলক অবস্থা অচিরেই স্বাভাবিক হবে।

শনিবার রাজধানীর একটি হোটেল ‘শো-কেজ কানাডা ২০১৫ ট্রেড অ্যান্ড এডুকেশন ফেয়ার’ এর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, জনগণ ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে, সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আন্দোলনের নামে বর্তমানে যেটি হচ্ছে তা সন্ত্রাসী কর্মকাণ্ড। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবসা-বাণিজ্যে কিছু সমস্যা হচ্ছে। তবে এটি বেশি দিন স্থায়ী হবে না, অচিরেই পরিস্থিতি স্বাভাবিক হবে।

তিনি আরো বলেন, দেশের সম্ভাবনা চ্যালেঞ্জ দুটোই আছে, চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশ এগিয়ে যাবে।

এ সময় ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনওয়া পিয়েরে লাঘামে বলেন, বাংলাদেশ অনেক সম্ভাবনা রয়েছে, এদেশে অনেক অগ্রগতি হচ্ছে। এ ক্ষেত্রে কানাডাও ভূমিকা রাখছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে কানাডার যে বাণিজ্য হচ্ছে তার মধ্যে দ্বিতীয় বাংলাদেশ।

তিনি বলেন, বাংলাদেশকে বিভিন্ন খাতে আরো বিনিয়োগ বাড়াতে হবে। মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে এদেশের অবকাঠামোগত ও বিভিন্ন বিষয়ে নজর দিতে হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ