জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা ও যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে ব্যক্তি স্বার্থেই বিএনপি-জামাত জোট মানুষ পুড়িয়ে মারছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক সুফি সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপি-জামাতের সন্ত্রাস ও নাশকতাসহ সকল অপকর্মের বিরুদ্ধে জনমত তৈরির জন্য সূফী-মাশায়েখদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা ও যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে ব্যক্তি স্বার্থে হত্যার রাজনীতিতেও নেমেছে বিএনপি-জামাত।
সম্মেলনে, ইসলামকে আধুনিক, শান্তি ও প্রগতির ধর্ম উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যারা ইসলাম ধর্মের নামে রাজনীতি করে মানুষ হত্যা করছে, তারা মূলত ধর্মেরই বদনাম করছে। বলেন, বিএনপি-জামাতের এ নৃশংসতা মেনে নেয়া যায় না।
পরে সম্মেলন শেষে দেশ জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।