জাতীয়

যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতেই মানুষ মারছে বিএনপি-জামাত

শেখ হাসিনা
শেখ হাসিনা

দুর্নীতির মামলা ও যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে মানুষ পুড়িয়ে মারছে বিএনপি-জামাত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ কোস্টগার্ডকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জামাত-শিবিরের বর্বরতা ও নৃসংশতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রতিটি দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে সরকার যখন নিরলসভাবে কাজ করছে, বিএনপি-জামাত তখন ধ্বংস ও নাশকতায় লিপ্ত। তারা সম্পদ ধ্বংস করছে আর আগুন দিয়ে মানুষ পোড়াচ্ছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারে থাকলে প্রতিটি সেক্টরে উন্নতি হয়। দেশ যখন পুরোদমে এগিয়ে চলছে, তখন বিএনপি-জামাত জোট ষড়যন্ত্রে লিপ্ত।

পরে বক্তৃতায় প্রধানমন্ত্রী অভ্যন্তরীণ জলজ সম্পদ সুরক্ষা, নদীপথের নিরাপত্তাসহ বিভিন্ন দায়িত্ব পালনে কোস্ট গার্ডের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, একটি আধুনিক, দক্ষ বাহিনী হিসেবে কোস্ট গার্ডকে গড়ে তুলতে সরকার সচেষ্ট। মাদক ও মানবসম্পদ রক্ষায় নিজেদের তৎপরতার জন্য কোস্টগার্ড বহিঃবিশ্বে সুপরিচিত।

এর আগে সমুদ্রসীমা ও সম্পদ রক্ষায় গুরত্বপূর্ণ অবদানের জন্য চার ক্যাটাগরিতে কোস্ট গার্ডের ২২জন কর্মকর্তা ও ১৩ জন নাবিককে বিশেষ অবদানের জন্য পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ