জাতীয়

মানুষ মারতে হলে মন্ত্রী-এমপিদের মারুন: চুন্নু

মুজিবুল হক চুন্নু
মুজিবুল হক চুন্নু

মানুষ মারতে হলে মন্ত্রী-এমপিদের মারুন— নিরীহ মানুষ মারবেন না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে গিয়ে তিনি এ কথা বলেন।

হরতাল-অবরোধে নাশকতাকারীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, 'সাহস থাকলে আমারা যারা রাজনীতি করি তাদের মেরে ফেলুন, নিরীহ মানুষ মারবেন না— মানুষ মারতে হলে মন্ত্রী-এমপিদের মারুন।'

এর আগে চলমান সহিংসতায় দগ্ধ হয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন ২৭ জনের হাতে ২০ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন প্রতিমন্ত্রী।

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে এ অনুদান দেয়া হয়েছে –এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এ তহবিল থেকে পর্যায়ক্রমে অন্য দগ্ধদেরও সহায়তা দেয়া হবে।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন সাংসদ শিরিন আক্তার, ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের উপদেষ্টা অধ্যাপক ডা. সামন্ত লাল সেন, বার্ন ইউনিটের পরিচালক ডা, আবুল কালাম প্রমুখ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ