জাতীয়

আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে খালেদার আন্দোলনে

আ'লীগের বৈঠক
আ'লীগের বৈঠক

বিএনপি নেত্রী খালেদা জিয়ার আন্দোলনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ।

রোববার ২০ দলীয় জোটের হরতাল অবরোধ ও বর্তমান চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন ১৪ দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় তোফায়েল আহমেদ এ কথা বলেন।

জোটের বৈঠকের পর আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেন, পাকিস্তান বিএনপির আন্দোলনে পুরোপুরি জড়িত। একাত্তরে পরাজয়ের বদলা নিতেই পাকিস্তান বিএনপিকে সহায়তা করছে।

তিনি আরো বলেন, ‘পাকিস্তার পুরোপুরিভাবে খালেদা জিয়ার এ আন্দোলনকে সহায়তা দিচ্ছে—কি কারণে একাত্তরের পরাজয়ের বদলা নেয়ার জন্য। যেহেতু বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে।’

আওয়ামী লীগসহ ১৪ দলের নেতারা বলেন, ২০ দলীয় জোটের অবরোধ-হরতাল এখন তামাশায় পরিণত হয়েছে।

বিএনপি-জামাত জোটের সহিংসতা দমন করেই সংলাপের বিষয়ে চিন্তা করা হবে বলেও জানান ১৪ দলের নেতারা।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ আরো বলেন, আন্তর্জাতিক মহলের ষড়যন্ত্রে সারাদেশে আন্দোলনের নামে সহিংসতা চালাচ্ছে বিএনপি-জামাত। সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডের কাছে সরকার মাথানত করবে না।

এ সময় সহিংসতাকারীদের আড়াল করতেই সুশীল সমাজ সংলাপের আহ্বান করছেন বলে মন্তব্য করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

বিশ দলীয় জোটের অবরোধ হরতালের নামে সহিংসতার বিরুদ্ধে নতুন কর্মসূচির ঘোষণা দেন ১৪ দলের সমন্বয়ক মোহাম্দ নাসিম।

তিনি আরো বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়ার আন্দোলনে সাড়া দেয়া তো দূরের কথা, হরতাল-অবরোধ দেশের জনগণের কাছে তামাশায় পরিণত হয়েছে, তার কারণ সবকিছু স্বাভাবিক রয়েছে।’

এছাড়া বিএনপি-জামাতের সহিংসতার বিরুদ্ধে আগামী ২০ জানুয়ারি সারাদেশে গণমিছিল করার ঘোষণা দিয়েছে ১৪ দল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ