জাইকা ও জিওবির অর্থায়নে ৬৮ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে ৮টি সেতুর উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকালে রাজধানীর সড়ক ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন এই সেতুর মাধ্যমে পার্বত্য অঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থার এক বৈপ্লাবিক পরিবর্তন সাধিত হলো।
এছাড়া পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের একটি ধাপ এগিয়ে গেল বলেও মনে করেন ওবায়দুল কাদের।
এ কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা সহ সংশ্লিষ্ঠ কর্মকর্তারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: