রাজনৈতিক কর্মসূচি অবরোধ-হরতালের নামে যে তাণ্ডব চলছে—তা রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতা ও হত্যাকাণ্ডের সামিল বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা।
রোববার রাজধানীতে চলমান সহিংসতার বিরুদ্ধে জাতীয় জাদুঘরে সেক্টর কমাণ্ডারস্ ফোরাম আয়োজিত গোলটেবিল বৈঠকে এ কথা বলেন বক্তারা।
অবরোধ-হরতালে যে তাণ্ডব চলছে—তা রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতা ও হত্যাকাণ্ডের উদ্দেশ্যই হচ্ছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা প্রত্যাহার এবং মানবতাবিরোধী অপরাধীদের বিচার বানচাল করা। আর এসবের নেপথ্যে রয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী দেশি-বিদেশি অপশক্তি বলে জানান তারা।
এসব বিবেচনায় নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি এবং জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নেমে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিশিষ্টজনরা।
গোলটেবিল বৈঠকে বিশিষ্টজনরা রাজনীতির নামে নাশকতা করে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার বানচালে দেশি-বিদেশি অপশক্তি তৎপরতার কথা তুলে ধরে –বক্তারা এ ব্যাপারে সরকারের উদাসীনতাকেও দায়ী করেন।
তবে সব ষড়যন্ত্রই ভেস্তে যাবে বলে মনে করেন –সেক্টর কমাণ্ডারস্ ফোরামের সভাপতি কেএম সফিউল্লাহ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি তুরিন আফরোজ ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।
একইসঙ্গে এ ব্যাপারে দ্রুত ও কার্যকরি পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে জনগণকে নিয়ে মাঠে নামার ঘোষণা দেন অধ্যাপক আনোয়ার, অধ্যাপক মান্নান, ড. মিজান।