জাতীয়

সারাদেশে ২৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন

 বিজিবি
বিজিবি

অবরোধ-হরতালে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার ভোর ৬টা থেকে দেশ জুড়ে ২৪৭ প্লাটুন বিজিবি মাঠে নেমেছে।

হরতাল-অবরোধকে কেন্দ্র করে নাশকতারোধে আইন-শৃঙ্খলারক্ষাকারী অন্যান্য বাহিনীর পাশাপাশি বিজিবিও দায়িত্ব পালন করছে। এরইমধ্যে শুধু রাজধানীতেই মোতায়েন করা হয়েছে ৬ প্লাটুন বিজিবি। বাকি ২৪১ এর মধ্যে ১১৭ প্লাটুন বিজিবি মহাসড়কে চলাচলরত যানবাহনের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। আর ১২৩ প্লাটুন বিজিবি বিভিন্ন জায়গায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে, মহাসড়কে পরিবহন সচল রাখতে সিরাজগঞ্জে বিভিন্ন পর্যায়ের পরিবহন সেক্টরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বিজিবি। সভায় বিজিবির পক্ষ থেকে পরিবহনের সার্বিক নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়। এছাড়াও, জরুরি ভিত্তিতে মোতায়েনের জন্য প্রয়োজনে ৭০ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে, সোমবার দুপুরে সিলেটের মীরের ময়দানে ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত হয়েছে। এছাড়া নয়াসড়কে একটি বিপনীবিতানের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা। একটি গাড়িতেও আগুন ও মাইক্রোবাস ভাঙচুর করে তারা। এতে একজন আহত হয়।

চট্টগ্রামের চান্দগাও এলাকায় একটি বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। এছাড়া, দেওয়ানবাজার এলাকায় যাত্রীবাহী বাসে ককটেল বিস্ফোরনে আহত হয়েছে একজন। গাজীপুরের চৌরাস্তা এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।

এছাড়া, রাজশাহীর একটি মাদ্রাসার পাশ থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে র্যা ব। নাশকতার আশংকায় রাজধানী, চট্টগ্রাম, খুলনা, যশোর ও নোয়াখালীতে ১৩৪ জনকে আটক করেছে পুলিশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ