জাতীয়

নৃগোষ্ঠী-বাঙালির মধ্যে মেলবন্ধন ছাড়া সঙ্কট সমাধান অসম্ভব

ড. ইফতেখারুজ্জামান
ড. ইফতেখারুজ্জামান

রাষ্ট্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের পরিত্যক্ত বিবেচনা করে ক্রমাগত তাদের নির্মূলে পাঁয়তারা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এর ফলে সৃষ্ট সঙ্কটে একটি বিশেষ মহল ফায়দা লুটে নিচ্ছে।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংবিধানিক অধিকার নিয়ে আদিবাসী ফোরামেরআয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। আয়োজন করে ।

তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালির মধ্যে প্রকৃত মেলবন্ধন ছাড়া সঙ্কট সমাধান সম্ভব নয়।

এ সময় ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, স্বাধীনতার পর এ পর্যন্ত প্রতিটি সরকারই ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় যত্নবান হয়নি।

বৈঠকে প্রবীন রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য এ সঙ্কট সমাধানের তাগিদ দিয়ে বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উচিত নিজ তাগিদেই বাঙালিদের সঙ্গে ক্রমাগত মতবিনিময় করে নিজের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাওয়া।

এক্ষেত্রে তাদের প্রতি বাঙালিদের আরো সংবেদনশীল হওয়া উচিত বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ