জাতীয়

ঢাকার ২ সিটি নির্বাচনে ব্যবস্থা নেয়ার নির্দেশ: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন আয়োজনে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় তিনি এ নির্দেশ দেন তিনি।

বৈঠক সূত্র জানায়, অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। আলোচনার একপর্যায়ে তিনি বলেন, নির্বাচন দিলে কেমন হয়। এরপর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করতে তিনি নির্দেশ দেন। এ সময় স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় জানায়, সীমানা জটিলতার কারণে দুই সিটি করপোরেশন নির্বাচন করা যাচ্ছিল না। সম্প্রতি সীমানাসংক্রান্ত জটিলতার নিরসন হয়েছে।

এর আগে সিটি করপোরেশন নির্বাচনের জন্য টাকা চেয়ে সংশ্লিষ্ট বিভাগের কাছে চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। গত ২৫ জানুয়ারি ইসি সচিবালয় থেকে এই চিঠি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।

ইসি সচিবালয় সূত্র জানায়, ঢাকার দুই সিটির সীমানা জটিলতা নিরসন হলে চলতি ২০১৪-২০১৫ অর্থবছরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে নির্বাচন হতে পারে। এ নির্বাচন পরিচালনার জন্য আরও ৪৫ কোটি টাকার প্রয়োজন হবে। এদিকে, সরকারের চলতি বাজেটে নির্বাচন পরিচালনার জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া আছে।

২০০৭ সালে মেয়াদ উত্তীর্ণ হলেও ইসি ঢাকা সিটিতে নির্বাচন করতে পারেনি। ২০১১ সালের ৩০ নভেম্বর সরকার ঢাকা সিটিকে দুই ভাগে ভাগ করে। এরপর সীমানা জটিলতার কারণে ইসি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে এত দিন নির্বাচন করা হয়নি। সূত্র প্রথম আলো।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ