বাংলাদেশটি তার চলমান সমস্যার সমাধান করতে পারবে—এ আশা প্রকাশ করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট বলেন যদি কোনো সহযোগিতা চাওয়া হয় যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় এজন্য তৈরি আছে।
মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে আমেরিকান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা শক্তির পক্ষ নেয় না— দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর ও সম্প্রসারিত করতে আগ্রহী সরকারসহ সব বাংলাদেশির সঙ্গেই যুক্তরাষ্ট্র কাজ করতে আগ্রহী জানান ব্লুম বার্নিকাট।
এসময় বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতা উদ্বেগ প্রকাশ করে রাজনৈতিক উদ্দেশ্যে সহিংসতার নিন্দা করে তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে এর কোনো যৌক্তিকতা নেই।
বাংলাদেশের মানুষ নিজেরাই এ সংকটের সমাধান করতে পারবে এ মন্তব্য করে তিনি বলেন, তবে প্রয়োজনে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় এ বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
এ সহিংসতা বন্ধে এবং শান্তিপূর্ণভাবে ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে মতপার্থক্য দূর করার দায়িত্ব সবারই রয়েছে বলে মন্তব্য করেন তিনি।